1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বেহেস্তি ফুলদানি/  নূর-ই-ইলাহী 

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
এই যে তুমি ছোট্ট খোকা ভাবছো ক্ষণে ক্ষণে
তোমার মনের ভাবনাগুলো ক’জনে আর জানে
এই যে ধরো ভাবছো তুমি মেঘের দেশে যাবে
মেঘের দেশে গিয়ে সেথায় খেলার সাথী পাবে।
খেলবে তুমি আপন মনে রংধনুটার গায়
আকাশ ছোঁয়া মেঘের পুঞ্জ জড়াবে দুই পায়
হঠাৎ যদি সত্যি সত্যি মেঘের রাজ্যে যাও
চাঁদের বুড়ির সুতো তুমি একটু কেটে দাও।
বুড়ি তোমায় অমনি হেসে কোলে তুলে নেবে
নক্ষত্রেরা রূপকথাতে মন ভরিয়ে দেবে
সন্ধ্যা হলে মিটিমিটি সেথায় জ্বলে তাঁরা
ঘুমপাড়ানি গান শোনাবে চাঁদের ফেরেস্তারা।
খেলার শেষে ক্লান্ত হয়ে পড়বে যখন ঢলে
ঘুমিয়ে নিবে তখন তুমি মেঘের বালিশ তলে
সকালবেলা সূর্যি মামা তুলবে তোমায় ডেকে
মা যে তোমার বসে আছে পথপানে চোখ রেখে।
চোখটি মেলে অমনি তুমি ভাববে মনের ভুলে
স্বপ্নে বুঝি জড়িয়ে ছিলে মেঘের ওই আঁচলে
দেখবে জেগে মা রয়েছে জড়ায়ে বুকখানি
মায়ের কোল যে স্বর্গ সুধা বেহেস্তি ফুলদানি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট