1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

স্বপ্নের পরী/ কবি শাহজাহান মজুমদার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্বপ্ন মানে তোমায় নিয়ে
দূর আকাশে যাওয়া
বেলা শেষে তোমায় আবার
মনের ঘরে পাওয়া।

স্বপ্ন মানে আকাশ ছোঁয়া
তুমি মনের রানী,
মনোহরণী প্রেমপ্রিয়সী
করবে না অহংকারী।

স্বপ্ন মানে তোমার মুখে
রাজকুমারীর হাসি,
অবহেলা যতই করো
তোমায় ভালোবাসি।

স্বপ্ন মানে তোমায় নিয়ে
দেশ বিদেশ ঘুরি,
ভালোবাসার প্রেম সাগরে
সাঁতার কেটে উঠি।

স্বপ্ন মানে তোমার সাথে
ভালবাসার আড়ি,
মনের সাথে মনের মিলন
নয়নেতে এতে রাখি ।

স্বপ্ন আছে বলেই আমি
তোমায় নিয়া বাঁচি,
কায়ামায়ার জল্পনাতে
তোমার ছবি আঁকি।

ভালোবাসায় মুগ্ধ হয়ে
দিবিরাত্রি বিনিদ্রাই থাকি,
প্রাণবন্ত এই ভুবনে
তোমায় জীবন দিয়ে বাসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট