1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বাঁশি /সাঈদা আজিজ চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
Screenshot
রাখাল তোমার বাঁশি অতীন্দ্রিয় স্পন্দন
রাত নিশিথের নিসর্গ আত্মিক বন্ধন
তরুণী নারীর বেসামাল প্রতিটি মুহূর্ত
পাহাড়ী ঝরনা আবেগে বিমূর্ত।
কঠিন পাথর ভেঙে ভীষণ ফাটল
রঙিন প্রজাপতি পাখা ওড়ে চঞ্চল
বুকের উঠোন,ঝড় তাণ্ডব প্রবল
ধূপজ্বলা রাত আহা কে নেয় দখল !
জলমন্দ্র রাগিনী বিদ্যুৎ সা রে গা মা
অদৃশ্য বন্ধনে গহীনের শ্যামা
কেন্দ্র ছুঁয়ে নিস্তব্ধ প্রহর বাজে নিরন্তর
বুকের দ্রাঘিমায় অলৌকিক সুর
পর্ণমোচী অরণ্যের মতো হৃদয় ঝরে
আমার ‘আমি’ ধীরে ধীরে নুয়ে পড়ে
নদী নামে কলকল অতল গভীর
কোন পেহেলগাম ঈশ্বরের ঘর।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট