1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

আজ নবীজির জন্মদিন/// আমির হোসেন 

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
আজ নবীজির জন্মদিন///আমির হোসেন 
জন্মদিন এ প্রিয় নবী
শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী তুমি
তুমি দোজাহানের বাদশা নবী,
নবীদের নবী যে তুমি!
তোমার জন্মদিন আজ।
হে বন্ধু,প্রিয় বন্ধু,পথ প্রদর্শক
সবার প্রিয়, সদ্য প্রস্ফুটিত গোলাপ
তোমাকে রইলো ভালোবাসার,
এক রাশ অবিরাম স্রোতধারা
সদ্য ফোটা লাল টুকটুকে
গোলাপের ভালোবাসা।
হে প্রিয় নবী (সা:) রহমতুল্লাহ
তুমি নেতা, তুমি আল-আমিন
তোমাকে রইলো সেই
বিলে ফোটা অথৈ জলে
শাপলা ফুলের শোভা,
রংধনুর রঙে ছড়ানো আভা।
বন্ধু,প্রিয় নবীজি আমার
তুমি শ্রেষ্ঠ নেয়ামত
সেই ৫৭০খ্রিস্টাব্দে এলে ভবে,
আলোকিত করে আজ অবধি
আছো সবার হৃদয়ে সর্বসময়ে।
তোমার দেওয়া পথে আমরা
করি প্রার্থনা,চলি সে পথে
মনে আঘাত করে প্রিয় নবী,
তোমার ঐ সব ইতিহাস
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করেছো
ইসলামের জন্য যুদ্ধ,
রয়েছে তা জড়িয়ে স্বর্ণাক্ষরে।
মনে কাঁদে, মনে পড়ে নিয়ত
তোমার দেওয়া কোরআন মোদের
আলোর পথ,নেই যে গতি
রেখেছি ভালোবাসা,প্রীতি-সংহতি।
আজ এই শুভক্ষণে প্রতিনিয়ত
রইলো হাজারো সালাম,দরুদ ও দোয়া
আরো জানাই আবেদন আল্লহর সমীপে
নবীজির অসিলতে যেন পাই ক্ষমা।
তোমার এই শুভদিন জশনে জুলুস
খুশি,আনন্দময় ঈদে মিলাদুন্নবী
আজ সবাই ইসলামের পতাকাতলে
আলোর দিশা ছড়িয়ে দিয়ে,
করে আল্লাহর প্রার্থনা আর বন্দেগি
নবীজির গুনগানে হই মাতোয়ারা।
তোমার উম্মতের জন্য আহাজারি
তুমি উম্মতের কান্ডারী হে নবী,
আমরা ধন্য এ ধরায় হয়ে জন্ম
হতে পেরে শ্রেষ্ঠ নবী তোমার উম্মত।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট