1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মেঘনাদের শৌর্য ও পতন / দেবজ্যোতি চ্যাটার্জী

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

প্রমোদ-কাননে যেথা বীর চুরামনি প্রমীলার সাথে,
ধাত্রী মাতার হতে এল বার্তা, যেন বজ্রাঘাত!
বীরবাহু-শোকে রাক্ষসসাধিপতি সাজেন সমরে,
শুনিয়া এতেক রোষে বীরেন্দ্রকেশরী ইন্দ্রজিৎ জ্বলে।
অভাগী প্রমীলার প্রেমবাঁধন ছিন্ন করি বীর,
উড়াইলেন পবনপথে রথ ঘোরতর রবে।

পিতা রাবণের পদে করিয়া প্রণতি,
কহিলা সগর্বে বীর, লঙ্কার যুবপতি—
“কি ছার সে নর, তারে ডরাও আপনি,
রাজেন্দ্র? থাকিতে দাস, যদি যাও রণে
তুমি, এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।
হাসিবে মেঘবাহন; রুষিবেন দেব
অগ্নি। দুই বার আমি হারানু রাঘবে;
আর এক বার পিতঃ, দেহ আজ্ঞা মোরে;
দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে!”

অতঃপর নিকুম্ভিলা যজ্ঞের আগারে,
অস্ত্রহীন মেঘনাদে লক্ষ্মণ সংহারে।
মায়াবলে পশি ঘরে, কপট সমরে,
ছলনায় বধিল সে বীর ধনুর্ধরে।

পুত্রশোকে দশানন কাঁদে,করে হাহাকার,
প্রমীলা সঁপেছে প্রাণ, চিতা একাকার।
বীরত্বের এই গাথা, ছলনার ক্ষত,
মধুসূদনের কাব্যে রয়ে গেল অমর শাশ্বত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট