
মৌনতা বিষণ্ণ গভীর ভাষা,
জীবন্ত সংকল্পে থাকে নিস্তব্ধ আশা।
এই ভাষায় মিশে থাকে কত সত্য,
যেন পাতায় লেখা রক্তিম কবিত্ব।
মৌনতার গহীনে থাকে সহস্র কথা,
প্রকাশের অর্জন শুধুই হৃদয়ের ব্যথা।
মৌনতা যদি “শব্দ” হতো,
অক্ষত হৃৎপিণ্ডের সঞ্চয় ক্ষত।
মুক্ত আকাশের নিচে কত কথোপকথনের ভাঙচুর,
মেঘ ভেঙে যেমন বর্ষণ আসে অবিরত বহুদূর।
মৌনতা কেবল থেমে থাকা নয়,
পথচলার প্রতি অধ্যায়ে নিঃশব্দে বিজয়।