
সময়ের দ্বিধা দ্বন্দ্ব ভুলে
কখনো কখনো মনের মিলে
সুর ছন্দের তালে হয় বন্ধুত্ব
বন্ধুত্বের ছলে হয়ে যায় ভালোবাসা।
মনে জাগায় স্বপ্ন আশা
বরষাতের শীতলতায় হৃদয়ের বিশালতায়
সব ভালোবাসা পায়না পূর্ণতা
মনের গভীরে থাকে শূন্যতা
পথ চলতেই বাজলো নুপুর
ফুলের গন্ধে কাটে সন্ধ্যা দুপুর।
প্রেমের আরেক নাম যদি হয়
হাসি, মান অভিমান বন্ধুত্ব
মনে জাগে শুভ্রতা
বন্ধুত্ব আর প্রেমের পবিত্রতা ।