
যে গেছে কালনাগিনী বিষ মন্ত্র ঢেলে,
এসেছে সে অনুরাগী রাজ্যপাট ফেলে,
মধু যে কেমন মিষ্টি জানে ডানা মেলে,
চেটে পুটে মধু লুটে দুজনেই খেলে।
ভ্রমর ভ্রমরী চাকে বাস এক ঝিলে,
গুঞ্জন ফুলের মাঝে দুই জন মিলে,
পরিবহনে ভ্রমর,ভ্রমরী মুস্কিলে,
মাখামাখি ফুল রেনু ছোপ সাদা নীলে।
ভ্রমরী পাশে ভ্রমর আনাগোনা ফুলে,
আকাশ বাতাস সাক্ষী চলাচল ঝুলে,
নিষ্পাপ ফুলের মধু কার অনুকুলে,
শিবের গাজন চৈতে পাদানি দুকুলে।
ভ্রমরের বাজীমাত ভ্রমরীর কলে,
আসর মাতিয়ে রাখে মিথ্যা ছলে বলে।