
তবুও অপেক্ষায় থাকে-
আমার এ মন খারাপের ঘর
সে যদি আসে শরতের এক মুঠো শিউলি হাতে
দুঃখগুলো ঝরিয়ে সুখের আলাপন করতে
নীল শাড়ির পাড়ে বুকের গভীরতা বুঝতে
অসংখ্য স্থিরচিত্রে একটা নতুন জীবন দিতে
দ্রাঘিমারেখা অতিক্রম করে ভালোবাসায় জড়িয়ে নিতে
ম্লান হয়ে যাওয়া ঠোঁটে কবিতার পূর্ণতা দিতে।
যদি সে আসে-
আর একটিবার ভালবাসতে
চোখের কাজলে বিষন্ন দিবস কাটাতে
সমুদ্রের উপচে পরা জলে তার প্রেমে ভাসাতে
বুকের আধখানটায় অবাক করা জোৎস্না হতে।
কে হবে তাঁর চারপাশে ছায়ার মতন লীন আকুল তাহাতে
এই যে ফিরে যাওয়া অবহেলা বুক হাহাকার শোকে
তাহাতেই বাঁচি; তাহাতেই ডুবি
তাহাকেই জমা রাখি এ বুকের শেষ অবধি।
সে কি জানে ?
এই ক্ষয়ে যাওয়া হৃদয় এখনো অপেক্ষায় থাকে
মন খারাপের ঘরে !