1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

বিস্তীর্ণ বেলাভূমে/ নাসরিন ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
প্রতিদিন হারাই একটু একটু করে
নিজ কে তোমার মাঝে—–
এই যে, এই যে গভীর মমত্ব ভরা
তোমার চাহনী প্রাণবন্ত করে তোলে।
খলবল করে ওঠে বিষাদ-ক্লেশগুলো
অতঃপর;
ওরা দূর-দূরান্তে হারায়ে যায়
নতুবা; মিলায়ে যায় শুভ্র মেঘে।
উল্কাপিণ্ড হয়ে যখন ছুটে আসো
আসো ছুটে,
এ আমাতে ঘুঁটঘুঁটে আঁধারে,
কতশত ঝড়-ঝঞ্ঝা পার হয়ে ———
রাতভর! ও হ্যাঁ রাতভর
গল্পে মেতে ওঠা, স্বপ্ন পাথারে ডুবে চলা।
আবার;
যখন টুপ করে ডুবে যাও
সহস্রাব্দকাল বাকরুদ্ধ হিমালয় প্রান্তরে।
নিষ্পলক নিথর নিস্প্রভ দেহে,
যোগ-বিয়োগ হিসেব ভর করে মস্তিষ্কে!
5 w, 1 H এর অর্থ খুঁজে চলি
ভুল হলো! কোথাও কষ্ট পেলে বুঝি?
না, না
আমি চাইনা আমার জন্য বিন্দুমাত্র
শুধু তুমি-ই নও,
কোন ক্ষূদ্র জীব কষ্ট পাক!
সুখে থেকো তোমরা সবাই
আমি না হয়, ও হ্যাঁ আমি না হয়,
পর্বতসম ক্লেশের ভার বয়ে যাবো,
পরবো না হয়
খসে-ধ্বসে বিস্তীর্ণ বেলাভূমে!
তবুও ভালো থাকুক সৃষ্টির সেরা
সকল জীব ;
এ প্রার্থনায় করি পার এ জগৎ সংসার
এপার-ওপার দু’পাড়! দুই পাড়।
থেকো ভালো, “ওহে আমার জনম সংসার”
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট