
মায়ের শীতল কোলে
সন্তানেরা দু:খ ভুলে
যখন দেখি মায়ের মুখ
ভুলে যাই সব দুঃখ।
পিতা মাতা সন্তানদের
মাথার উপরে ছায়া
মনে তাদের সন্তানদের জন্য
কতই না মায়া।
মায়ের থেকে কখনো
দূরে যদি যাই
এত সোহাগ স্নেহ
কোথায় খুঁজে পাই।
মায়ের কথা যেন
চিরন্তন বাণী
ভালো লাগে দেখিলে
মায়ের আদরের মুখখানি।
থাকিতে বৃদ্ধকালে
করি না যতন
মরে গেলে সবই করি
বৃথাই রোদন।