
ওরে সোনাই দেখতে তোমায়
একবার নয়ন ভরে,
যেই রেখেছি চরণ বাইরে
পড়লাম দুমড়েমুচড়ে।
লজ্জাবতির গাছ পেঁচিয়ে
রক্ত ঝরল পায়ে,
দৌড়ে গেলাম ডাক্তারখানায়
ঘাম ঝরিয়ে গায়ে।
ঔষধ দিল ডাক্তার আমায়
খেলাম তাড়াতাড়ি,
ডাক্তার বলে অস্থির কেন
বললাম যাব বাড়ি।
পায়ের চিন্তা করিনি যে
ভালবাসার জন্য,
ভালবাসলে জীবন নাকি
হবে আমার ধন্য।
গুপ্ত তুমি আমার বুকে
ভালবাসার সুখে,
রাখিওনা কখনো আর
ভুল করেও দুখে।