1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

  ইন্দ্র বড়ুয়া’র কবিতা অনিত্য সংসার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
কাব্য
কবিতা

এই ভুবনে যা কিছু সৃষ্টি গড়েছি অনিত্যএ দেহ

সকলেই আমরা মরিব থাকিব না কেহ।

যত করি বাড়াবাড়ি ধন দৌলতের অহংকার

মৃত্যু নামক বাক্যটি গ্রহণ করিতে হবে সবার।

আপন যেইজন চলে গেছে সে চিরকালের তরে

মৃত্যুঞ্জয় করেছে তিনি আসিবে না আর ফিরে।

জন্ম যখন হয়েছে মরণ হবে নিশ্চিত,

এই সত্য জেনেও কেন করি এত বিত্ত?

আজ যে মানুষ হাসে সুখের মায়ার ঘোরে,

কাল সে মানুষ নিথর হয়ে শুয়ে রবে ঘোরে।

সোনার অট্টালিকা, যতই করি নির্মাণ,

মৃত্যুর কাছে একদিন সবই হবে অবসান।

কত আপন কত পর, কত সম্পর্কের বাঁধন,

সময় হলে ছেড়ে যেতে হবে এই মায়ার ভুবন।

যে ধন সম্পদ নিয়ে করি এত গর্ব,

মৃত্যুর পরে সঙ্গে যাবে না এক কণাও সর্ব।

ক্ষমতার অহংকারে কাউকে দিও না ব্যথা,

সময় থাকতে বুঝে নাও জীবনের এই কথা।

আজ যে আপনজন পাশে বসে করে মধুর আলাপন,

কাল হয়তো তারই জন্য ভিজবে তোমার নয়ন।

ফুল যেমন ঝরে যায় ঋতুর শেষে নীরবতায়,

মানুষও চলে যায় একদিন অজানা ঠিকানায়।

নদীর স্রোতের মতো জীবন বহিয়া যায়,

ফিরে আসার পথটি আর কখনো খুঁজে না পায়।

যতদিন প্রাণ আছে, ভালোবাসো সবাইকে,

ক্ষমা করে দাও আজ, কে জানে কাল পাবো কি তাকে।

কর্ম শুধু রয়ে যাবে, রয়ে যাবে মানুষের স্মৃতি,

দেহখানি মাটিতে মিশে—শেষ হবে জীবনের গতি।

তাই হিংসা-বিদ্বেষ ছেড়ে শান্তির পথে চলো,

অনিত্য এই জীবনটাকে ভালো কাজে ভরো।

মৃত্যু যখন ডাকবে আমায়, থাকিবে না কোনো ভয়,
সৎকর্মের আলো নিয়ে যেন জীবনের হয় ক্ষয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট