1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ক্লান্তি শেষে /সুবর্ণা দাস

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
কাব্য
চলো একটু ঘুরে আসি
সবুজ সবুজ শ্যামল মায়ায়,
খানিক একটু বসি গিয়ে
মিষ্টি হিমেল বটের ছায়ায়।
আর পারে না সইতে এ মন
যান্ত্রিকতার দহন বসন,
পথের ধাঁধায় ক্লান্ত জীবন
রৌদ্র ছায়ার নীরব ছলন।
মনের ঘরে নামে যখন
হাজার শ্রমের ক্লান্ত বরণ,
তনু যখন আর পারে না
বইতে অধিক ভারী বহন।
নিরস জীবন চায় তো তখন
একটু সুখের ছোঁয়া পেতে
প্রিয় তোমার হাতটি ধরে
দূর অজানায় হারিয়ে যেতে।
চলো দুজন আসন পাতি
পল্লি মায়ের আঁচল ছায়ায়,
শুনি চলো মধুর বাঁশি
মন পবনের পরশ মায়ায়।
বুনবো স্বপন দুজন মিলে
চাঁদ বদনি মধুর রাতে,
নিবিড় হয়ে জড়িয়ে রবো
জোনাক জ্বলা নিসর্গতে।
করব দুজন হিসেব-নিকেশ
চাওয়া-পাওয়ার খুনসুটিতে,
গল্পে দুজন মন রাঙাবো
আধো আধো বাসনাতে।
গুনগুনিয়ে গাইব বেহাগ
আঁখির পরে ঘুম নামাতে,
চাঁদের হাসি পড়বে ঝরে
মাটির ঘরের জানালাতে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট