1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

প্রফেসর “মুহাম্মদ এনামুল হক খান” বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ২০২৫ পাচ্ছেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

প্রফেসর “মুহাম্মদ এনামুল হক খান” বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ২০২৫ পাচ্ছেন

মো.মিন্টু মিয়া :  পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয়ের আয়োজনে ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এম.পি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করবেন। উক্ত অনুষ্ঠানে তাকে বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ২০২৫ দেওয়া হবে। তিনি ২০২৫ সালে বৃক্ষ সম্পর্কিত গবেষণা, সংরক্ষণ, উদ্ভাবন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি তার জন্মস্থান কুমিল্লা জেলার সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নের ৩৪টি গ্রামে প্রায় ৩২ কিমি সড়কে ৩০ হাজার তালবীজ রোপন করেন। তার এলাকার ৩৪ টি গ্রামের ১৭টি প্রাথমিক বিদ্যালয়, ৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ এবং ৩টি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণকে সংগঠিত করে স্কুল, কলেজ, মাদ্রাসার মাঠ এবং সরকারি সড়কের পাশে তালবীজ রোপন করেন। কুমিল্লা আঞ্চলিক বন বিভাগ, চট্টগ্রাম বিভাগীয় বন বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্তাণালয় তার অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান দেশের বিভিন্ন সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারি তিতুমীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবসরে যান। তিনি বাংলাদেশ স্কাউটস এর একজন লিডার ট্রেনার। এছাড়াও তিনি বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলার কমিশনার এবং বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট