1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সহ-সভাপতি জুবাইদা নাজনীনের মাতার ইন্তেকাল

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রাশেদ কবীর:  ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের (ডিপিসি) সহ-সভাপতি জুবাইদা নাজনীনের মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে মুন্সিগঞ্জে ছোট মেয়ের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মগবাজারের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ছয় দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে তাকে মুন্সিগঞ্জে পরিবারের কাছে নেওয়া হয়। সেখানেই নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে এলাকায় এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট