
সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট ফোরাম
মিন্টু মিয়া : আজ ১৪ই আগস্ট ২০২৬, শুক্রবার সুরকারি বাঙলা কলেজ শিক্ষক মিলনায়তনে ‘সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট ফোরাম’-এর এক বিশেষ সাধারণ সভা অত্যন্ত উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রাক্তন রোভার স্কাউটদের সার্বিক অংশগ্রহণে ও সমন্বয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রস্তাবিত ‘খসড়া গঠনতন্ত্র’ আনুষ্ঠানিকভাবে পাঠ করে শোনানো হয়। পরবর্তীতে উপস্থিত প্রাক্তন সদস্য ও নেতৃবৃন্দের গঠনমূলক আলোচনা, প্রস্তাবনা ও সম্মতির ভিত্তিতে খসড়া গঠনতন্ত্রটি পর্যালোচিত হয়। উপস্থিত সকলের যৌথ মতামত ও পর্যালোচনার আলোকে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে গঠনতন্ত্রটিকে একটি চূড়ান্ত রূপ দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের একাধিক জ্যেষ্ঠ প্রাক্তন সদস্য জানান, এই ফোরামের মূল উদ্দেশ্য প্রাক্তন রোভার স্কাউটদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন সৃষ্টি করা এবং স্কাউটিংয়ের আদর্শকে লালন করে সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে অবদান রাখা। একটি পরিমার্জিত ও সর্বজনগ্রাহ্য গঠনতন্ত্র প্রণয়ন এই ফোরামের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করবে।
দিনব্যাপী আয়োজিত এই বিশেষ সাধারণ সভায় কলেজের প্রাক্তন রোভার স্কাউট সদস্য উপস্থিত পাশাপাশি প্রাক্তন RSL প্রফেসর আব্দুল হালিম ও প্রফেসর ডঃ কামাল উদ্দিন শামীম ছিলেন। সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত গঠনতন্ত্র প্রকাশের আশাবাদ ব্যক্ত করা হয়।