
হে অমর কবি!তুমি জম্মেছিলে অভাগা ভারতবর্ষে, ব্রিটিশের কাছে পদানত ভারতের আপামর মানুষ, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। তুমি রানারের বেশে খবর আদান প্রদান করতে ভোরের আলো ফোটার আগেই আঁধারে। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে, ব্রিটিশের শাসন ও শোষণের বিরুদ্ধে লড়াকু মনোভাব সৃষ্টি তোমার কলমে!
তুমি চেয়েছিলে দেশলাই কাঠির বারুদের মতো জ্বলতে?লঙ্কাকাণ্ডে রাবণের বিরুদ্ধে হনুমানের মতো আগুন লাগিয়ে ব্রিটিশ রাজের খেল খতম করতে! একটি মোরগের বেশে ধনীদের খাবার টেবিলে যেতে শত বাধা,মোরগ নীচু শ্রেনী দুর্বল, উঁকি মেরে দেখার সুযোগ হলোনা, কিন্তু বাবুরা নিয়ে এলো সেই টেবিলে খাদ্য রূপে। রক্তচোষা লাল বাঁদরের দল ধনী শ্রেণীর ,তারা অসহায় মানুষের মরিয়া রক্ত চুষে খেতে?
আঠারো বছর বয়সের হার না মানা কিশোর সিঁড়ি বেয়ে পৌঁছে গেছিলো আগ্নেয়গিরির কাছে মন্ত্রণা নিতে যন্ত্রণার বিরুদ্ধে। কৃষকের গান গেয়ে চেয়েছিলে একত্রিত করতে,অবাক পৃথিবী অবাক হয়ে তাকিয়ে তোমার পানে, তারা দিয়েছিলো ছাড়পত্র ব্রিটিশ রাজের বিরুদ্ধে করতে যুদ্ধ ঘোষণা। মজুরদের সঙ্গে শ্রমিক কৃষকের আঁতাতে দেশব্যাপী হরতাল।এই নবান্নে ভিখারিদের প্রবেশ নিষেধ,চোরেদের কারখানা, পঁচাত্তর পঁচিশের ভাগ, তেমনি তখনকার নবান্ন উৎসব নতুন ধানের চালের তৈরি বিভিন্ন পদ।যারা ফসল ফলালো রক্ত ঝরিয়ে তাদের দুবেলা জোটেনা ভাত, মালিকের ধান ভর্তি মেহনত ছাড়া গোলাভরা।
হে মহাজীবন! বোধনের আগে মিষ্টি পূর্ণিমার চাঁদ ঢেকে গেলো অমাবস্যায়। আগামী কাল সবাই জানলো হাড়ের ক্ষয় রোগ। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হয়নি তখন,এখন যক্ষ্মা ক্ষয়রোগ নির্মুল দেশ থেকে। তুমি চলে গেলে, ফেলে গেলে কলমে সৃষ্ট কবিতার তলোয়ার। স্বাধীনতা এলো রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে নয়,এলো সাম্প্রদায়িক হানাহানির রক্ত বেয়ে। দেশ নেতাদের লক্ষ্য শুধুমাত্র মসনদের দিকে চেয়ে। তোমার বামপন্থী মনোভাবাপন্ন মানুষেরা রয়েছে একটু পিছিয়ে, আবার এসো ফিরে, তোমার স্বপ্ন হোক পূরণ, বাঁচুক মানুষ দুমুঠো ভাত খেয়ে।
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।