1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

প্রচ্ছন্ন দ্রুতি /সাঈদা আজিজ চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে
Screenshot

আমাদের গল্প সময়ের বাঁকে ধীর লয় প্রবাহিত
আত্মার অভিন্ন সংযোগ বিদ্যমান
এখন সময় নয় কাছে পাবার
দূর থেকে ভালবাসার সময় এখন।

প্রচ্ছন্ন দ্রুতি আমাদের রোদ ওঠা সকাল
বহুদূর অতিক্রান্ত নুয়ে পড়া বিকেল
দ্বিগুণ বেগে সময়ের ঘোড়া ধাবমান
জলছাপ রেখে যায় দ্রুতগতি ট্রেন।

শুদ্ধ সঙ্গীত তানপুরা কিংবা স্বচ্ছ শিশির
স্বর্ণসকাল কিংবা ঝাঁঝালো দুপুর
রঙধনু দিগন্ত কিংবা জোৎস্নার উচ্ছ্বাস
সময়ের তাতে কি আসে যায় !

রাতের বালিশ,উষ্ণ শয্যা ষড়ঋতু শীতার্ত
ঘন তমসার রাত—আমি ব্যাকুল ভয়ার্ত
তোমাকে জড়িয়ে ধরার প্রগাঢ় ইচ্ছে জাগ্রত
দেখলাম,কালের ভার,কাঁপছো ঈষৎ।

আমাদের পেছনে শতাব্দীর প্রহরী
দল মেলে জাগবে না ইচ্ছের কুঁড়ি
নিরবচ্ছিন্ন কাছে থাকার সময় নয় এখন
দূর থেকে ভালোবাসার সময় এখন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট