1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএফএর নির্বাচন আজ, ভোট ঘিরে দুই পক্ষের বিপরীত অবস্থান সরকারি বাঙলা কলেজ আয়োজিত মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত বর্ষা আলাপন/ কামরুন নেসা লাভলী বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদীকে স্মরণ বিএফএ নির্বাচন ২০২৬: মোশারফ-আলাউদ্দিন এর জোরালো প্রচারণা, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রচ্ছন্ন দ্রুতি /সাঈদা আজিজ চৌধুরী প্রফেসর “মুহাম্মদ এনামুল হক খান” বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ২০২৫ পাচ্ছেন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা আমার ছোট্ট গ্রাম — স্বর্ণা তালুকদার সামাজিক ক্রীড়াঙ্গনের মানবিক জিয়াউর রহমান জেবু । উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা

বিএফএর নির্বাচন আজ, ভোট ঘিরে দুই পক্ষের বিপরীত অবস্থান

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাশেদ কবীর: বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা কারা কনভেনশন সেন্টারে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের দুই পক্ষের মধ্যে দেখা দিয়েছে ভিন্নমুখী অবস্থান। এক পক্ষ সদস্যদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে, অন্য পক্ষ নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে তা বর্জনের ডাক দিয়েছে।

প্রথম সহসভাপতি পদপ্রার্থী মো. মামুনুর রশিদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন বর্জনের ঘোষণাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিএফএর নির্বাচন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল ও বিধি অনুসরণ করেই ভোট আয়োজন করছে।

তিনি আরও জানান, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে আপত্তি, অভিযোগ ও প্রতিকার চাওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচন-সংক্রান্ত বিষয়ে করা রিট আবেদনও উচ্চ আদালতে গৃহীত হয়নি বা খারিজ হয়েছে। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আইনানুগভাবে নির্বাচন এগিয়ে যাচ্ছে এবং এর বৈধতা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে সভাপতি পদপ্রার্থী মোর্শেদ মিল্টন পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, পুরো নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সদস্যদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি।

তিনি দাবি করেন, ভোটার তালিকা প্রণয়ন, আপত্তি নিষ্পত্তি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।

মোর্শেদ মিল্টনের ভাষ্য, বর্তমান প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন সংগঠনের সদস্যদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাবে না। এ কারণে তিনি বিএফএর বৃহত্তর স্বার্থ বিবেচনায় সদস্য ও ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট