1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বিপিএসের বর্ণাঢ্য আয়োজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

রাশেদ কবীর: “আলোকচিত্র সংরক্ষণে বিশ্ব ইতিহাস রক্ষা করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ আগস্ট, ২০২৬ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) নেতৃত্বে দেশের ৮০টিরও বেশি ফটোগ্রাফিক সংগঠন যৌথভাবে দিবসটি পালন করে।

দিনের মূল কর্মসূচি শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিশিষ্ট আলোকচিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর শাওজাল সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাউলশিল্পী মোহাম্মদ আলমগীর ও তাঁর দল, শিল্পী মাজেদ চৌধুরী এবং খন্দকার মফিজুল ইসলাম। অনুষ্ঠানের মাঝে সাময়িক বৃষ্টির কারণে বিঘ্ন ঘটলেও নির্ধারিত সূচিতে কিছুটা পরিবর্তন এনে পরবর্তী কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিপিএসের স্থায়ী পরিষদের প্রধান আশফাক আহমেদ, সদস্য ইমতিয়াজ আলম বেগ এবং মহাসচিব জাকিরুল মাজেদ কনক দিবসটির মূল তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী ও সমাজকর্মী শহিদুল আলম, আব্দুল মালেক বাবুল, হাসান সাইফুদ্দিন চন্দন, বি. কে. এস. ইনান, মুনিরা মোর্শেদ মুন্নী, স্বপন শাহা, মঈন উদ্দিন, আক্কাস মাহামুদ, দিন মোহাম্মাদ শিবলি, মীর শামসুল আলম বাবু, সুখেন কুমারসহ বিভিন্ন আলোকচিত্র সংগঠনের প্রতিনিধিরা। পুরো অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনায় ছিলেন আলোকচিত্রশিল্পী স্নিগ্ধা জামান।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আলোকচিত্রশিল্পী, সংবাদমাধ্যমকর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য চত্বরে গিয়ে শেষ হয়।

রাজধানীর কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি এই উদ্যোগের অংশ হিসেবে সারাদেশের প্রায় ২৭টি পৃথক স্থানে নিজ নিজ ব্যবস্থাপনায় দিবসটি উদযাপিত হয়।

বিপিএস-এর সাথে যেসব সংগঠন যৌথভাবে এবারের বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করেছে, সেগুলো হলো:
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, বেগআর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি, বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট, পাঠশালা ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন, কাউন্টার ফটো – আ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস, দৃক পিকচার লাইব্রেরি, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ফটোগ্রাফিক সোসাইটি, রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি, বগুড়া ফটোগ্রাফিক সোসাইটি, থার্ড আই চট্টগ্রাম, লিজেন্ডারি মোমেন্ট ফটোগ্রাফিক সোসাইটি, ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স, এমএসডি মিডিয়া প্রো, ভৈরব ফটোগ্রাফিক সোসাইটি, খুলনা ফটোগ্রাফিক সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি, দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটি, সিলেট ফটোগ্রাফিক সোসাইটি, আর্কিটেকচার ডিপার্টমেন্ট ফটোগ্রাফিক সোসাইটি, বরিশাল ফটোগ্রাফিক সোসাইটি, বেগআর্ট ফোরাম, বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, রাজবাড়ী ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ আলোকচিত্র সংসদ, প্রিজম ফটোগ্রাফিক ফোরাম, পার্বত্য জেলা আলোকচিত্র সংসদ, রংপুর ফটোগ্রাফিক সোসাইটি, সংযোগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ ভিজ্যুয়াল আর্ট সোসাইটি, বাংলাদেশি ফটোগ্রাফার্স গ্রুপ, কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি, ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি, ময়মনসিংহ ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ অ্যাস্ট্রো ফটোগ্রাফিক সোসাইটি, ফটোগ্রাফার্স ক্লাব, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফটোগ্রাফার্স, এনভায়রনমেন্টাল ফটোগ্রাফিক সোসাইটি, দৃশ্যকলা – দ্য একাডেমি অব ভিজ্যুয়াল আর্টস, মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন, ভৈরব আলোকচিত্র সংসদ, মুন্সিগঞ্জ ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম সোসাইটি, স্বরূপকাঠি ফটোগ্রাফিক ক্লাব, ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটি, জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি, চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল, ফেনী ফটোগ্রাফিক সোসাইটি, জিএসভিএমসি ফটোগ্রাফি ক্লাব, গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, এ২ ফিল্ম ফটোগ্রাফি অ্যান্ড আর্ট সেন্টার, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব, শ্রীমঙ্গল আলোকচিত্র শিল্পী সংসদ, দৃশ্যপট, আর. পি. শাহা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব, আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটি, জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি, ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি, এনএসটিইউ ফটোগ্রাফি ক্লাব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সোনাপুর ৩৮১৪, নোয়াখালী, ধুনট ফটোগ্রাফি অ্যান্ড আর্ট ক্লাব, ৩৬৫ ফটোগ্রাফি লাইব্রেরি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব, তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, স্টার ফটোগ্রাফিক সোসাইটি, ওয়াইপিপিবি – ইয়াং ফটোগ্রাফার প্যানেল অব বাংলাদেশ, রাইট আর্ট স্টুডিও, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব, ফটোগ্রাফি চর্চা, গাইবান্ধা ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ ফিমেল ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার্স অ্যান্ড কনজারভেশনিস্টস, আশফাক আহমেদ ফিল্ম ফটোগ্রাফি অ্যান্ড আর্ট সেন্টার, আইওপি – ইনস্টিটিউট অব ফটোগ্রাফি, টঙ্গী ফটোগ্রাফি ক্লাব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট