
রাশেদ কবীর: ক্রিয়েটিভ উইংসের আয়োজনে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের আলোকচিত্র প্রতিযোগিতার সময়সীমা ছিল পয়লা আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত৷ সারা দেশের আলোকচিত্রীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। Shamsul Haque Suza & Jibon Ahamed পালন করেছেন জমা পড়া ছবি বিচার করবার গুরুত্বপূর্ণ দায়িত্ব৷
আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। সকলে মিলে এই বিশেষ দিন উদযাপনের জন্যেই ক্রিয়েটিভ উইংস এমন একটি আয়োজন করেছে৷ আরেকটি উদ্দেশ্য ছিল, আলোকচিত্রের নতুন শিল্পীর খোঁজ পাওয়া। এখন পুরস্কার ঘোষণার পালা। পুরস্কার প্রাপকদের নাম এবং তাঁদের তোলা আলোকচিত্রের শিরোনাম পাশাপাশি রাখা হলো। উল্লেখ্য, তিনজন এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতেছেন। সাতজন স্পেশাল মেনশন পেয়েছেন।
বিজয়ী ও পুরস্কৃত আলোকচিত্রীদের তালিকা:
সেরা ৩ বিজয়ী:
প্রথম পুরস্কার: মোহাম্মদ রুবেল (ছবি: খেলার আনন্দ সবার)
দ্বিতীয় পুরস্কার: আনিসুর রহমান (ছবি: Floating Fruit Market)
তৃতীয় পুরস্কার: মাসুদ রানা (ছবি: Traditional Bangladeshi Wedding)
স্পেশাল মেনশন (৭ জন):
সিজেন কুমার সরকার (ছবি: Calculated Strike)
জসিম উদ্দিন (ছবি: Happy moment of childhood)
মো. মনসুরুল আজম (ছবি: Jabbar’s Traditional Wrestling)
রাশেদ কবির (ছবি: Livelihood Hidden in Harmony)
আয়মান নাকিব (ছবি: The Family)
সৌরভ দাস (ছবি: Through the Mist)
মোহাম্মদ রাকিবুল হাসান (ছবি: Uncertainty)
প্রতিযোগিতায় অংশ নেয়া সকল আলোকচিত্রীকে ক্রিয়েটিভ উইংস এবং সহযোগী প্রতিষ্ঠান নিউজ থ্রি সিক্সটি পরিবার কৃতজ্ঞতা জানাচ্ছে। পুরস্কার প্রাপকদের সাথে ক্রিয়েটিভ উইংস কর্তৃপক্ষ যোগাযোগ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পুরস্কৃত ছবি নিয়ে প্রদর্শনীর তারিখ জানিয়ে দেবেন।