1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

স্বরূপকাঠি পৌরসভাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত মডেল নগরী হিসেবে গড়তে চান কাজী কামাল হোসেন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রাশেদ কবীর: স্বরূপকাঠি পৌরসভাকে একটি আদর্শ, নিরাপদ এবং আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, স্বরূপকাঠি পৌরসভাকে পুরোপুরি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করাই তার প্রধান লক্ষ্য। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি করতে তিনি বদ্ধপরিকর।

পৌরবাসীর উদ্দেশ্যে কাজী কামাল হোসেন বলেন, “ইনশাল্লাহ, সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা স্বরূপকাঠি পৌরসভাকে একটি বৈষম্যহীন ও অপরাধমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”

তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা। তারা আশা প্রকাশ করছেন যে, তার যোগ্য নেতৃত্বে স্বরূপকাঠি পৌরসভা একটি সুন্দর ও নিরাপদ নগরীতে পরিণত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট