1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ৬৪৬তম ডিনার সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা, ৩০ জুলাই ২০২৬: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন-এর ৬৪৬তম ডিনার সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মেট্রো লাউঞ্জ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি এপে. মোহাম্মদ রাশেদ মজুমদার

সভায় ক্লাবের চলমান সেবামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহে এপেক্স গ্লোবাল বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন-এর চার্টার সেক্রেটারি ও অতীত সভাপতি এবং এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটর (২০২৬) এপে. মো. মনোয়ার হোসেন তৌফিক। এছাড়াও ক্লাবের সম্মানিত এপেক্সিয়ানরা উপস্থিত থেকে বিভিন্ন সাংগঠনিক ও সেবামূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সভা শেষে সদস্যরা মানবসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট